সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

পুরুষে রুপান্তরিত হলেন ২২ বছরের নারী!

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
পুরুষে রুপান্তরিত হলেন ২২ বছরের নারী!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরুষে রুপান্তরিত হয়েছেন এক নারী।এ ঘটনায় ২২ বছর বয়সীয় খাদিজা পারভীন সেতুর  (২২) নতুন নাম রাখা হয়েছে সাহুল সিদ্দিকী। উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় ওই বাড়িতে তাকে দেখার জন্য ভিড় লেগেই আছে। খাদিজা জানান, গত ৩০ মার্চ তিনি ঘুম থেকে উঠে তার লিঙ্গ পরিবর্তনের বিষয়টি টের পান। পরে ঢাকায় একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে তিনি তার নারী থেকে পুরুষে রুপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বাড়িতে আসলে বৃহস্পতিবার রাতে ঘটনা বাবা-মাকে জানান খাদিজা।

জানা গেছে, সাবেক সেনা সদস্য হাসমত আলী ওরফে শীতল মিঞার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে খাদিজা পারভীন সেতু স্থানীয় স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে ঢাকার একটি বেসরকারি টেক্সটাইল কলেজে ভর্তি হন।

সেখানে মেসে থাকার সময় হঠাৎ করে তার শারীরিক ও আচরণগত পরিবর্তন আসতে থাকে। তার বন্ধুরা বিষয়টি লক্ষ্য করে একজন চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। খাদিজার বাবা হাসমত আলী ও মা নাজমা খাতুন জানান, তারা তাদের মেয়ে খাদিজার পুরুষ হয়ে ওঠার বিষয়টি শারীরিকভাবে দেখার পর নিশ্চিত হয়েছেন। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এহিয়া কামাল জানান, হরমনজনিত কারণে নারী থেকে পুরুষ হওয়ার দৈহিক পরিবর্তন অস্বাভাবিক নয়।