পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং পুঠিয়া উপজেলা প্রসাশনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যেগ, ভিশন-২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
রোববার বিকাল ৩টায় পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারী মাঠে এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গম্ভীর ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শামসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা অফিসের সহকারী তথ্য অফিসার আতিকুর রহমান, শাহ্ মোহাম্মাদ, আলোচনা সভায় ব্যক্তব্য রাখেন, পুঠিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, বানেশ্বর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, পুঠিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, বানেশ্বর ইউনিয়ান চেয়ারম্যন গাজী সুলতান, বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, বানেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড্যাঃ আব্দুস সামদ বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলীউজ্জামান প্রমূখ।
স/শ










