সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

পুঠিয়ায় মেয়ের সামনে বাবাকে মারধর

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২২২ মিনিট পড়া
পুঠিয়ায় মেয়ের সামনে বাবাকে মারধর

পুঠিয়া প্রতিনিধি : 

পুঠিয়ার বাজারের মধ্যে শিশু কন্যার সামনে  বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে  । জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে  । স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।

আহত  ব্যক্তির  নাম রাজু আহম্মেদ (৪০)। তিনি পুঠিয়া  উপজেলার ধোপাপাড়া বাজার এলাকার মৃত আব্দুল হামেদ এর পুত্র। গত বুধবার ( ২৪ আগস্ট ) সকাল ১১ টার দিকে  লাল চাঁদের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাজু আহম্মেদ এর মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্তে বাবুল হোসেন (সম্পর্কে ভাই) এর সাথে ঝামেলা চলছিল ।  তার জেরধরে  বুধবার সকালে বাবুলের ছেলে রনি (২০) ও প্রতিবেশী আব্দুল হান্নানের ছেলে শান্ত (২১) প্রকাশ্যে  বাজারে আমার ছোট মেয়ের সামনে লাঠি ও রড় দিয়ে পিটিয়েছে তারা । এ সময় আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে ।

প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, ভুক্তভোগি রাজু আহম্মেদের  তার  মেয়ে কে  প্রতিদিন   বাজারের  কাছে  বিদ্যালয়ের  পৌঁছে দিতে যান । সেই দিন বাজারের কাছে রাজু কে পেয়ে  রনি ও সান্ত নামের দুটি ছেলে রাজুর পেছন থেকে মারধর শুরু করে । মারধর দেখে  মেয়ে  হয়ে চিৎকার শুরু করে। সে সময় বাজারের লোকজন এগিয়ে  তাকে উদ্ধার করে ।

এ ঘটনায় ভুক্তভোগি পরিবার থানায় অভিযোগ দিয়েছেন । এদিকে মারধরের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে থানার র্ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি  ) সোহরাওয়াদী হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে রাজু নামের এক ব্যাক্তিকে মারধর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযুক্তকে আটক করতে চেস্টা করছি।

জে/এইচ