সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহীর খবর

পুঠিয়ায় মাদকসেবনকারীসহ তিনজনের জেল-জরিমানা

নিউজ ডেস্ক১১ জুলাই ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় মাদকসেবনকারীসহ তিনজনের জেল-জরিমানা

পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় দুই জুয়ায়ীকে অর্থদণ্ড ও ও এক মাদক সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরে বাজারে রথের মেলা এলাকায় একই উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের আব্দুল কাদেওে ছেলে মাদকসেবী লিটন সরদারকে আটক করা হয়।

 
অপরদিকে সাড়ে ১০ টার দিকে একই স্থানে থেকে জুয়া খেলার সময় পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মৃত কামালের ছেলে রফিকুল ইসলাম (১৮) এবং রাজশাহী জেলার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত জিতেনন্দ্রনাথ দাসের ছেলে কাশী দাসকে (৪৫) আটক করা হয়।

 

পরে তাদের ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী সেখের নিকট হাজির করা হয়। এ সময় তিনি মাদক সেবী লিটন সরদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুই জুয়ারীর প্রত্যেককে ৬ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
স/মি