সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই জনের জরিমানা

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই জনের জরিমানা

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় সরকারি নিষেধ অমান্য করে আখ মাড়াই করার অপরাধে দুই জনের ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার বাসুদেবপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্যাড লিয়াকত আলী শেখ এ জরিমানা করেন।

 

জরিমানা প্রাপ্তরা হলেন, উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত তাহের আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও একই এলাকার মৃত মেছের মন্ডলের ছেলে ইনছার আলী (৬৫)।

 

আদালত সুত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলার বাসুদেবপুর এলাকায় সরকারী নিষেধ অমান্য করে আখ মাড়াই করছিল আমিরুল ও ইনছার আলী। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নৃত্য প্রয়োজনীয় দ্রব্য আইন ২০০৬ এর ৬ (১) ধারা মতে ১‘হাজার টাকা করে তাদের দুই জনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্যাড লিয়াকত আলী শেখ। এছাড়াও তাদের কাছ থেকে হ্যান্ডেল ও ফিতা জব্দ করা হয়।

স/অ