সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

পুঠিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক র‌্যালি ও আলোচনা

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক র‌্যালি ও আলোচনা

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ভোক্তা-অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাষনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রষান্ত কুমার সরকার, কাঠালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তফা প্রমুখ।
স/শ