সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

পুঠিয়ায় বজ্রপাতে নিহত ১ আহত ২

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় বজ্রপাতে নিহত ১ আহত ২

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার সোমবার বিকেলে বজ্রপাতে এক কৃষক নিহত ও দুই জন আহত হন।

নিহত আঃ আজিজ (৪৮) শিলমাড়ীয়া ইউনিয়নের অমৃতপাড়ার মৃত মনছুর আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের আঃ করিমের ছেলে উজ্জল (২১) ও বিদিরপুর গ্রামের নজির উদ্দীনের ছেলে কালাম (২১)।

 

শিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে নিহত ও আহতজনরা মাড়াইয়ের উদ্দ্যেশে নিজ জমি থেকে আখ কাটতে মাঠে যায়। বিকেল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনা স্থলেই আঃ আজিজ নিহত হন। আহত উজ্জলকে পুঠিয়া হেলথ কমপেক্সে ও কালামকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়।

 

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান ও সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য বিশ হাজার টাকা, আহত উজ্জলকে পাঁচ হাজার টাকা  অনুদান প্রদান করা হয়। এছাড়া আহত কালামের চিকিৎসার খোঁজ খবর নেয়া হচ্ছে।

স/অ