পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ায় মরহুম আবদুল আওয়াল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ধোপাপাড়া নবীন সংঘের আয়োজনে ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি কাজী শরিফ।
উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক এ,বি,এম বায়েজিত, জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ মান্নান, ওয়ার্ড আ,লীগ সভাপতি আজিজুল্লাহ শেখ ঝাটু,বদিউজ্জামান বদি প্রমুখ।
উদ্বোধনি খেলায় গন্ডোগোহালী একাদ্বশ ও পচামাড়িয়া একাদ্বশ অংশগ্রহনে
পচামাড়িয়া একাদ্বশকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় গন্ডোগোহালী একাদ্বশ।
স/তা










