সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
রাজশাহী

পুঠিয়ায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়ায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক অটোরিক্সা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।

 

আটক ছিনতাইকারী হলো, নাটোর সদর পৌরসভার চৌগাছি গ্রামের কাজল আহম্মেদের ছেলে রয়েল (২২)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে রয়েল সহ অজ্ঞাতনামা আরো তিনজন উপজেলার বানেশ্বর থেকে রকিব নামের এক অটোচালক কে ভারা করে জিউপাড়া ইউনিয়নের মধুখালি ব্রিজের কাছে ফাকা জায়গায় নিয়ে গিয়ে মারপিট করে অটো ছিনতাই করার চেষ্টা করে। অটোচালক রকিব চিৎকার করে উঠলে রকিবের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রয়েল সহ তার সহযোগীরা দৌড়ে পালাতে চেষ্টা করলে রয়েলকে ধাওয়া দিয়ে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।

 

পরে ছিনতাইকারী রয়েলকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাত ১০টার দিকে রয়েলকে উদ্ধার করে থানায় দিয়ে আসে।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ছিনতাইকারী রয়েলকে রাতেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ