পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় গাঁজাসহ আটক ১জনকে আটক করেছে পুলিশ। আটককৃহ যুবক হলেন উপজেলার বেলপুকুর ইউনিয়নের দক্ষিণ জামিড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে তুখরেজুল ইসলাম তুখোর (২১)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মোস্তাফিজ পুঠিয়া পাঁচ আনি বাজার থেকে ২১ পুড়িয়া গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করে।
শনিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/অ










