পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় জাতীয় দৈনিক ইত্তেফাকের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পুঠিয়া প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা।

দৈনিক ইত্তেফাকের পুঠিয়া সংবাদদাতা হাসমত দৌলার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মনিরুল ইসলাম তাজুল, জেলা আ’লীগের সহ-সভাপতি রুস্তম আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুনসুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রির্পোটার আনিসুজ্জামান আনিস।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক বার্তার চিফ রির্পোটার এস এম তরিকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ ও সিল্কসিটিনিউজের পুঠিয়া প্রতিনিধি মইদুল ইসলাম মধু সহ প্রেসক্লাবের অন্যন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দৈনিক ইত্তেফাকের সাফল্য কামনা করে কেক কাটা হয়।
স/










