পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ এর সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পুঠিয়া সার্কেলে এএসপি আসলাম উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী শেখ। মতামত ব্যক্ত করেন পুঠিয়া পৌরসভা মেয়র আসাদুল হক, ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, পুঠিয়া থানার অফিসার ইসচার্জ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সহকারী মাধ্যমিক অফিসার আতিকুজ্জামান, সমাজ সেবক অধ্যক্ষ গোলাম ফারুক, শেখ মোক্তাদির শরীফ, এ্যাডঃ আব্দুস সামাদ, পুঠিয়া প্রেসক্লাব সভাপতি হাসমত দৌলা প্রমূখ।
স/মি










