রাজশাহী

পুঠিয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

Silk City২৩ জুন ২০২৪১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধি :
পুঠিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার একমাত্র এজাহার নামীয় আসামী ফয়সালকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব। পুঠিয়া উপজেলা ভাল্লুকগাছী ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

র‍্যাব জানায়, শনিবার দিবাগত  রাত সাড়ে বারোটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুঠিয়া থানার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রামজীবনপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে ফয়সালকে গ্রেফতার করে। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২০ জুন সকাল সাড়ে দশটার দিকে ভিকটিম জান্নাতুল জেসি (৬) বাড়ির পাশে খেলা করছিল। এসময় একই  গ্রামের  ফয়সাল রামজীবনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে কৌশলে ডেকে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে । এ

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। সেই মামলায় তাকে র‌্যাব গ্রেফতার করেছে।