সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

পুঠিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

নিউজ ডেস্ক৩১ মে ২০২৫১ মিনিট পড়া
পুঠিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনের বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর। এরপর বর্ণাঢ্য একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ৎ

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম, নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভার শুরুতে দিবসটির তাৎপর্য উল্লেখ্যপূর্বক স্বাগত বক্তব্যে ইউএনও বলেন, তামাক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক।

এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকবে হবে। তামাকের পরিবর্তে অন্য ফসল ফলালে দেশ এবং কৃষক উভয়ই লাভবান হবে। আলোচনা সভা শেষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউএনও সহ উপস্থিত অতিথিরা।