সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১২৯ ও ২০২৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কম্পানির শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কম্পানি হলো- সিমটেক ইন্ডাস্ট্রি, রহিমা ফুড, প্রগতি লাইফ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি ইন্স্যুরেন্স, সোনালি পেপার, রূপালি লাইফ, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ ও ডোমেনেজ।
এর আগে রোববার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১১টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কম্পানির শেয়ারের দর।









