অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজার : সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৪ ও ২০৮৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কম্পানির শেয়ার।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো— ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, জেনেক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সোনালি পেপার, সিমটেক ইন্ডাস্ট্রি, প্রগতি লাইফ, ডোমেনেজ, খান ব্রাদার্স ও সিভিও পেট্রোকেমিক্যাল।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর— অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর— অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮ পয়েন্টে অবস্থান করে।

এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। একসময়ের ২০টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের দর।