জাতীয়

পীরগঞ্জ পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ পৌরসভা প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম (নৌকা) ৭ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সায়দুর রহমান (নারকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সূত্র: রাইজিংবিডি