সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরি!

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরি!

ঘুমানোর চাকরির কথা তো শুনেছেন! যেখানে ম্যাট্রেস কোম্পানি টানা কয়েক ঘণ্টা ঘুমনোর জন্য টাকা দেয়। সফলভাবে ঘুমাতে পারলেই মোটা মাইনে। সেই চাকরি না পাওয়ার কথা ভেবে যারা আফসোস করছিলেন, তাদের জন্য তার থেকেও মজাদার চাকরি রয়েছে! পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য।

আমেরিকার এক ওয়েবসাইট ‘বোনাস ফাইন্ডার’ ৯ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল পিৎজা ডে’-তে এই কাজের সুযোগ দিচ্ছে। যেখানে নেটফ্লিক্সে ৩টি শো দেখতে হবে। সেই সঙ্গে খেতে হবে পিৎজা। শেষে তাকে পিৎজা এবং ওই শোগুলি সম্পর্কে বিস্তারিত মতামত দিতে হবে। আর এমন আরামের কাজের জন্য পাবেন ৫০০ মার্কিন ডলার। বোনাস ফাইন্ডারের ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়েছে।

বোনাস ফাইন্ডারের ওয়েব সাইটে গিয়ে আপানাকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেখানে জানাতে হবে, কেন আপনি এই কাজের জন্য সঠিক ব্যক্তি। যত ভাল ভাবে নিজেকে বর্ণনা করতে পারবেন, চাকরির সম্ভাবনা ততই বাড়বে। এর পর একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে প্রার্থীকে। তাই যদি চান, তবে দেরি না করে আজই আবেদন করে দিন সোফায় পা তুলে বসে পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরি পেতে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন