সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

পিরোজপুরে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
পিরোজপুরে ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

পিরোজপুরে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মোহাম্মদ মাসুম হাওলাদার নামের এক ভুক্তভোগী। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে  মামলাটি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

জানা গেছে, গত বছরের ৩১ আগস্ট ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুল আমীন হাওলাদার, পুলিশ সদস্য মোহাম্মদ রেজওয়ান হাওলাদার, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মামুন মিয়া ও মোহাম্মদ শাহজালাল মিয়া সাদা পোশাকে মাসুম হাওলাদারের ইন্দুরকানী উপজেলার খেজুরতলা বাজার এলাকার ভাড়া বাড়িতে স্ত্রী ও সন্তানের সামনে তাকে কিল-ঘুষি, চর-থাপ্পর মারতে মারতে যা আছে বের করে দেওয়ার কথা বলতে থাকেন। এ সময় তার কাছে কিছু নাই বললে আরো মারধর করা হয়।

এ সময় ঘরের বাইরে নিয়ে মাটির ওপরে রাখা একটি পোটলা খুলতে বলে। খুলে দেওয়ার পর পোটলায় তারা মাদক পান। তখন কানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত অবস্থায় মামুনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পরবর্তীতে ১৮ অক্টোবর হাই কোর্টের মাধ্যমে জামিন নিয়ে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ থেকে নাক-কান গলা বিশেষজ্ঞ দেখানোর পর সুস্থ হয়ে আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

মাসুম হাওলাদারের পক্ষে মামলাটি শুনানি করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার সরওয়ার হোসেন ও পিরোজপুর বারের অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আহম্মেদ। সূত্র: কালের কণ্ঠ