সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

পিরোজপুরের ৩ আসনের নির্বাচন সন্তোষজনক বললেন জামায়াত জোটের প্রার্থীরা

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
পিরোজপুরের ৩ আসনের নির্বাচন সন্তোষজনক বললেন জামায়াত জোটের প্রার্থীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পিরোজপুরের তিনটি আসনেই সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের স্থানীয় প্রার্থীরা। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনার তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন তারা।

এর মধ্যে পিরোজপুর ১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী তার নিজ উপজেলা ইন্দুরকানীর সাঈদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগে করেন।

তিনি বলেন,নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা, শ্রীরামকাঠি ও মালিখালী ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে ধানের শীষের ভোটাররা হিন্দু ভোটার ও হিন্দু নারীদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের জানানো হলে ঘটনার অবসান হয়।

মাসুদ সাঈদী বলেছেন, সার্বিক পরিস্তিতি সন্তোষজনক। এখানে মোট ভোটকেন্দ্র ১৬৭ এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৯৮৮।

এদিকে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী ভান্ডারিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কেন্দ্রে নিজের ভোট দেন। তিনি জানান,কিছু কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর ভোটার ও সমর্থকরা হিন্দু এলাকায় ঝামেলা করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এছাড়া সার্বিক পরিস্থিতি সন্তোষজনক এবং কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দাঁড়িপাল্লার এ প্রার্থী। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬টি এবং ভোটার সংখ্যা ৪লাখ ৫ হাজার ৩০২ জন।

অন্যদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াত জোটের প্রার্থী ড. শামীম হামিদী সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেমন কোনো সুনির্দিষ্ট অভিযোগের কথা শোনা যায়নি। তবে আমাদের কাছে যেটুকু তথ্য আসছে ধানের শীষের সমর্থকরা বিচ্ছিন্ন কিছু জায়গায় ঝামেলা করার চেষ্টা করেছেন। আমরা দলের নেতাকর্মী ও ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে সেগুলো মোকাবিলা করতে বলেছি। এ আসনে মোট কেন্দ্র ৮৫টি এবং ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন।

সূত্র: যুগান্তর