সিল্কসিটিনিউজ ডেস্ক :
টি-টোয়েন্টির আবির্ভাবের পর এর জনপ্রিয়তা পরখ করে; ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করে ভারত।
ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ইভেন্ট। আইপিএলকে বলা হয়ে থাকে কোটিপতি লিগ। এখানে খেলে ক্রিকেটাররা কোটি কোটি টাকা আয় করার সুযোগ পান।

ভারতের দেখা দেখি বাংলাদেশ ২০১২ সালে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপএল)। ২০১৬ সালে পাকিস্তান শুরু করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মতো বিভিন্ন দেশে টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়। তবে আইপিএলের জনপ্রিয়তা এবং বাজার ভেলু অনেক বেশি। ভারতীয় এই টুর্নামেন্টের সঙ্গে অন্য কোনো লিগের তুলনাই হয় না।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যখন পিএসএল হবে বিশ্বের এক নম্বর ক্রিকেট লিগ। বিনিয়োগকারীদের আগ্রহই বলে দিচ্ছে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল।’
রোববার পিসিবির বোর্ড অফ গভর্নরসের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদনের সময় মহসিন নাকভি এক সাহসী ঘোষণা দেন। তিনি দাবি করেন, পাকিস্তান সুপার লিগ এখন বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য।
এদিকে পাকিস্তানির সাবেক তারকা পেসার তানভীর আহমেদ মেতেছেন বাবর আজম বন্দনায়। রাজনৈতিক কারণে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে প্রবেশাধিকার নেই, কিন্তু তানভীরের মতে, বাবর সেখানে গেলে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যেত।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘বাবর আজম যদি আইপিএলে খেলতেন, তবে তিনিই হতেন টুর্নামেন্টের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়। তাকে ড্রাফটেও উঠতে হতো না, কোনো একটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতেই তাকে লুফে নিত।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম বর্তমানে বাবর আজম পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী ৮ এপ্রিল করাচিতে হায়দ্রাবাদ কিংসমানের বিপক্ষে মাঠে নামবে বাবরের দল। আর ফখর জামানকে তার নিষেধাজ্ঞার কারণে ৯ এপ্রিলের ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে।










