সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পিএসএলে তামিমের দুর্দান্ত ফিফটি

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পিএসএলে তামিমের দুর্দান্ত ফিফটি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। শুক্রবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ফিফটি করেন তামিম।

আবুধাবির শারজা ক্রিকেট গ্রাউন্ডে পেশোয়ার ও কোয়াটার বিপক্ষে ম্যাচটিতে একটু পর পরই হানা দিচ্ছিল বৃষ্টি। এজন্য কয়েকবার মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছে খেলোয়াড়দের। তবে বৃষ্টিবিঘ্নিত এই দিনে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন তামিম। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেনে বাঁহাতি এ ওপেনার।

হায়দরাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে হাসেনি তামিমের ব্যাট। দুই ইনিংসে ব্যাট করতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে পাকিস্তান সুপার লিগে আক্রমনাত্মক ব্যাটিংয়ে আবারও নিজেকে জানান দিলেন তামিম।

শুক্রবার কোয়েটার বোলার জুলফিকার বাবরের করা ইনিংসের ১৪তম ওভারের ‍তৃতীয় বলটিকে ডিপ মিডউইকেট অঞ্চলের উপর দিয়ে ওভার বাউন্ডারিতে ফিফটি তুলে নেন তামিম। ৪১ বল মোকাবেলায় ফিফটি করতে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান বাংলাদেশের সেরা এ ওপেনার।

সূত্র: রাইজিংবিডি