সিল্কসিটিনিউজ ডেস্ক :
সোমবার (২৮ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশকে অগ্রাধিকার না দিয়ে নিজ স্বার্থ বা দলের স্বার্থে ছেঁড়া পুস্তকের তৈরি হয়েছিল বাংলাদেশের সংবিধান। যার যখন মন চেয়েছে তখনই সেভাবে সংবিধান পরিবর্তন হয়েছে।
চরমোনাই পীর বলেন, ‘আপনারা যারা পিআর পদ্ধতি বোঝেন না, তারা রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকারই তো থাকতে পারে না।
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে যারা যারা দেশ পরিচালনা করেছে, তারা ৫ বার চোরের দেশের তালিকায় নাম তুলেছে। হত্যা করেছে, নির্যাতন করেছে।
গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমীন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, হেফাজতে ইসলামীর জেলা সভাপতি আব্দুস সামাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে ওই সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনে মুফতি জহুরুল ইসলাম আজিজি ও চুয়াডাঙ্গা-২ আসনে হাসানুজ্জামান সজীবের নাম ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।









