সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

পায়ে জখম নিয়ে একাই ডাক্তার দেখাতে গেছে কুকুর

নিউজ ডেস্ক২৫ জুন ২০১৯২ মিনিট পড়া
পায়ে জখম নিয়ে একাই ডাক্তার দেখাতে গেছে কুকুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অসুখ হলে কিংবা আঘাত লাগলে মানুষ ডাক্তারের কাছে যায়। এবার পশুরাও শারীরিক সমস্যায় পড়লে নিজে নিজেই চলে যাচ্ছে ডাক্তারখানায়, নিজেদের সুস্থ করতে।

সম্প্রতি, ইস্তাম্বুলে এক সারমেয় ডোডো আহত হওয়ার পর নিজেই চলে গেছে ডাক্তারের কাছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই হইচই পড়ে গেছে।

ডাক্তার বানু সেনজিগ সেই ভিডিও তুলে পোস্ট করে জানান, হঠাৎ করেই তিনি বেরিয়ে এসে দেখেন লাইনে একটি আহত সারমেয় চিকিৎসার আশায় দাঁড়িয়ে আছে। কিছুতেই সে বিছানায় শোবে না। ঠায় দাঁড়িয়ে রয়েছে আমার দরজার বাইরে। আমাকে দেখেই এমনভাবে তাকালো যে, মনে হলো ও বলতে চাইল আমায় সুস্থ করে দাও।

তিনি আরো বলেন, আমি তখন জিজ্ঞেস করলাম, কী হয়েছে তোমার? সে তার সামনের পায়ের থাবা এগিয়ে দিল। দেখলাম কেটে গিয়ে রক্ত ঝরছে সেখান থেকে। সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, পায়ে ক্ষতের শুশ্রুষার জন্য আমার জন্য সে অপেক্ষা করেছে অনেকক্ষণ।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কীভাবে যত্ন নিয়ে তিনি চিকিৎসা করেছেন সারমেয়ের। ক্ষত পরিষ্কার করে, অ্যান্টিসেপটিক লাগিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়েছেন তাকে।

ওই চিকিৎসার পরই সেরমেয় মেঝেতে শুয়ে গড়াগড়ি দিয়ে ধন্যবাদ জানায় বানুকে। শুশ্রুষার পর তাকে সেখানেই রেখে দেন বানু। আর মন ভোলানো সেই ভিডিও এই মুহূর্তে পেয়েছে লাখেরও বেশি লাইক। অনেকেই কমেন্ট সেকশনে ধন্যবাদ জানিয়েছেন পশুপ্রেমী বানুকে।