সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

পাহাড়পুর বৌদ্ধ বিহার খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা 

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০২৪২ মিনিট পড়া
পাহাড়পুর বৌদ্ধ বিহার খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা 

নওগাঁ প্রতিনিধি:
পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) খননের শতবর্ষ পূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সাহিত্য পরিষদ ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলা যৌথভাবে এই আয়োজন করে।

আলোচনা সভায় নওগাঁ সাহিত্য পরিষদের র্কাযনির্বাহী সদস্য ও  প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাশেম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েশ, কথাসাহিত্যিক রবিউল করিম, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সমাজসেবক এসএম সামছুল আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক আজাদ হোসেন মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন, সাবেক সভাপতি হাবিব রতন, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, কবি রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, মোহাম্মদ নাসির প্রমূখ।

উল্লেখ্য বাংলার সুবিখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় ও কুমার শরৎকুমার রায় ১৯২৩ সালের ১ মার্চ আনুষ্ঠানিক ভাবে সোমপুর বিহারের প্রতœতাত্বিক খনন শুরু করেন এবং এই খননের মাধ্যমে প্রমানিত হয় এটি ছিল একটি বৌদ্ধ মন্দির ও তৎকালিন বৃহত্তর বিদ্যাপিঠ।
সভায় বক্তারা এই দিনটিকে উৎসবমূখর ভাবে পালনের মাধ্যমে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর দাবী তুলে ধরেন। এছাড়া পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহ্য ধরে রাখতে সেখানে একটি সাংস্কৃতিক বিশ^বিদ্যালয় অথবা প্রতœতত্ব গবেষণা ইন্সটিটিউট স্থাপন সহ জেলায় একটি পর্যটন মোটেল তৈরীর দাবী জানান।