সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

পাবনায় শ্বাসরোধে যুবককে হত্যা

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
পাবনায় শ্বাসরোধে যুবককে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

পাবনার আতাইকুলায় সোহেল হোসেন (২২) নামের এক যুবককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বেড় হয়ে আর ফেরেনি সোহেল। শুক্রবার সকালে স্থানীয়রা মধুপুর মাদ্রাসা রোড়ের একটি মাঠে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে কারা কী কারনে তাকে হত্যা করেছে সেটা জানা যায়নি।