সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

পাবনায় আইসোলেশনে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক১৫ জুন ২০২০১ মিনিট পড়া
পাবনায় আইসোলেশনে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে উৎপল সরকার (৫৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাবনা শাখায় প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত ছিলেন।

গতকাল সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উৎপল সরকার হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি মারা যান।

এ বিষয়ে হাসপাতালের সহকারি পরিচালক আবুল হোসেন বলেন, হাসপাতালে করোনা ইউনিট খোলার পর এই প্রথম কোনো রোগী মারা গেলেন। তিনি খুব খারাপ অবস্থায় হাসপাতালে এসেছিলেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ওই ব্যাংক কর্মকর্তার নমুনা চার দিন আগে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফলাফল আসার আগেই তিনি মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল। এরপর মে মাসের শেষ দিন পর্যন্ত দেড় মাসে ৩৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এই মাসের প্রথম ১৪ দিনে এই সংখ্যা ২০১ জনে পৌঁছাল।

প্রথম আলো

আরো পড়ুন …

২৪ ঘণ্টায় পাবনায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু