সিল্কসিটিনিউজ ডেস্ক:
প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়ানিউ গিনিতে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির এরোয়া শহর থেকে ১৩১ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫৭ কিলোমিটার।
সূত্র: বাংলা নিউজ










