লাইফ স্টাইল

পাতিলের পোড়া তোলার সহজ উপায়

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২০১ মিনিট পড়া

বেশি আঁচে রান্না করতে গিয়ে অনেক সময় হাঁড়ি বা কড়াই পুড়ে যায়। আর পোড়া দাগ খুব সহজে উঠতে চায় না।

আসুন জেনে নিই কড়াইয়ে পোড়া তোলার সহজ উপায়-

পুড়ে যাওয়া কড়াই ভালোভাবে গরম করে পানি ঢালুন। এবার পানিতে খানিকটা লবণ, ১ চা চামচ বেকিং সোডা, অর্ধেকটি লেবুর রস এবং ২ চা চামচ ডিটারজেন্ট ঢেলে ফুটতে দিন।

পাতিলেবুর খোসা পরে ব্যবহারের জন্য রেখে দিন।

পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। পাঁচ মিনিট পর নামিয়ে নিন। পানিসহ কড়াই রেখে দিন। সম্ভব হলে সারারাত ভিজিয়ে রাখুন।

একটি শুকনো বাটিতে আরও খানিকটা ডিটারজেন্ট এবং বেকিং সোডা মিশিয়ে রাখুন। কড়াই পুরো ঠাণ্ডা হলে পানি অন্য পাত্রে নামিয়ে রাখুন।

ডিটারজেন্ট আর বেকিং সোডার মিশ্রণ স্যান্ডপেপারে নিয়ে পোড়া দাগের ওপর ভালোভাবে ঘষুণ। ধীরে ধীরে কালো দাগ উঠতে শুরু করবে। স্যান্ডপেপার না পেলে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে বলের আকারে করে তা দিয়েও ঘষতে পারেন।

প্রয়োজন হলে ফুটানো পানির মিশ্রণ ব্যবহার করুন। এর পর রেখে দেয়া লেবুর খোসায় ডিটারজেন্টের মিশ্রণ নিয়ে আরও একবার ঘষে কড়াই ধুয়ে নিন।

 

 

সূত্রঃ যুগান্তর