লাইফ স্টাইল

পাঞ্জাবী স্টাইলে ছোলা মাসালা

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এটি পাঞ্জাবের খুব বিখ্যাত খাবার । এই খাবারটি খেতে অনেক সুস্বাদু । বাসায় রান্না করলে ছোট বড় সবার পছন্দ হবে ।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

•কাবলি ছোলা সিদ্ধ করা ১ কাপ
•পেয়াজ মিহি কুচি হাফ কাপ
•আদা মিহি কুচি অল্প
•টমেটো ছোট টুকরা করা ১ কাপ
•হলুদ গুড়া ১ চা চামচ
•মরিচ গুড়া দেড় চা চামচ
•ধনিয়া গুড়া ১ চা চামচ
•জিরা গুড়া ১ চা চামচ
•আমচুর পাউডার ( ড্রাই মেঙ্গ পাউডার ) ১ চা চামচ
•আনারদানা পাউডার ১ চা চামচ
•গরম মশলা পাউডার ১ চা চামচ
•আস্ত জিরা ১ চা চামচ
•তেজপাতা কয়েকটা
•কাঁচামরিচ কয়েকটা
•ধনিয়া পাতা মিহি কুচি হাফ কাপ
•তেল ৪ টেবল চামচ
•লবন স্বাদমত

 

প্রস্তুত প্রনালী :

প্রথমে প্যান এ তেল দিয়ে তাতে জিরা তেজপাতা দিন, ফুটে উঠলে পেয়াজ কুচি দিন , হালকা বাদামী করে ভেজে নিয়ে এতে সমস্ত মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।

 

মশলা কষানো হলে এতে টমেটো টুকরা আর হাফ পানি দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট।

 

এবার সিদ্ধ ছোলা, স্বাদমত লবন দিয়ে নারাচারা করে ধিমি আঁচে রান্না করুন ৮ থেকে ১০ মিনিট, ছোলা নরম হয়ে আসলে এতে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আরো অল্প কিছুক্ষণ রান্না করুন।

 

নামানোর আগে আদা কুচি ছিটিয়ে দিন, হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন !

 

টিপস :

আমচুর , আনারদানা পাউডার না পেলে যে এটা বানানো যাবে না তা কিন্তু নয় ! কমন উপকরণ গুলো দিয়েই করতে পারেন !

সূত্র: অনলাইন