সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
বিচিত্র

পাখির সঙ্গে বিস্কুট ভাগ করে খাচ্ছে কাঠবিড়ালি

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
পাখির সঙ্গে বিস্কুট ভাগ করে খাচ্ছে কাঠবিড়ালি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবার সঙ্গে ভাগ করে খাওয়ার শিক্ষা যে পশুপাখিদের মধ্যেও রয়েছে, তা আরেকবার সামনে এসেছে। পশুপাখিরা কেবল নিজের পরিবারের সঙ্গেই খাবার ভাগ করে খায় না, অন্যদের সঙ্গেও খাবার ভাগ করে নেয়। এক কাঠবিড়ালি যেভাবে পাখিদের সঙ্গে খাবার ভাগ করে খাচ্ছে তা দেখে অবাক নেটিজেনরা।

ছবিটিতে দেখা যাচ্ছে, ওই কাঠবিড়ালি পেছনের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। সামনের পা দিয়ে মুখের কাছে ধরে আছে বিস্কুট। আর তার সামনেই দাঁড়িয়ে আছে কয়েকটি ছোট ছোট পাখি। তাদের মধ্যে দু’টি পাখি কাঠবিড়ালির বিস্কুটের দিকে তাকিয়ে আছে। একটি পাখি আবার কাঠবিড়ালির ধরে রাখা অবস্থায় বিস্কুটে ভাগ বসিয়েছে।

সুধা রমেন, আইএফএস নামে এক টুইটার হ্যান্ডলে গতকাল ছবিটি পোস্ট করেন। ছবিটি তাকে কেউ ফরোয়ার্ড করেছিলেন, সেটিই তিনি পোস্ট করেছেন। সেই সঙ্গে ফটোগ্রাফারকেও অভিবাদন জানিয়েছেন এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য।

পোস্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ সেটি লাইক ও রিট্যুইট করছেন।