সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

পাকিস্তানে ৪০ জনের বেশি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পাকিস্তানে ৪০ জনের বেশি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৪০ জনেরও বেশি আরোহী নিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রাল থেকে ইসলামাবাদের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়। প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে ফ্লাইটটি নিখোঁজের কথা বলা হয়। পরে পুলিশ জানায়, বিমানটি ‘বিধ্বস্ত’ হয়েছে।

 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা লাইক শাহ জানান, প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

 

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

 

পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে। ৪টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইসলামাবাদে বেনজির ভুট্টো বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

 

চিত্রল বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটিতে পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ জুনাইদ জামশেদ সপরিবারে ছিলেন। বিমানটির আরোহীদের মধ্যে বিদেশিসহ ৩১ জন পুরুষ, নয়জন নারী, দুই শিশু ছিলেন

সূত্র: বাংলা ট্রিবিউন