সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিছু দিনের মধ্যে বাজারের পাওয়া যাবে পাকা আম। গরমে পাকা আমের স্মুদি খুব সুস্বাদু। বিশেষ করে শিশুদের আম খুব প্রিয় আর আম যদি মিষ্টি হয় তবে তো কথাই নেই। তাই বাজার থেকে আম কিনে ঘরেই তৈরি করতে পারেন পাকা আমের স্মুদি।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পাকা আমের স্মুদি।

উপকরণ
পাকা আম ২টি, মিষ্টি দই ১ কাপ, গুঁড়া দুধ ২ চা চামচ, চিনি স্বাদমতো, পেস্তাবাদাম-কিশমিশ ২ টেবিল চামচ, গোলাপ জল আধা চা চামচ, বরফ কুচি প্রয়োজনমতো।
প্রণালী
আম ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে কিউব করে নিন। ব্লেন্ডারে আম, পেস্তাবাদাম, কিশমিশ ব্লেন্ড করে নিন। এবার দই, চিনি, বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড কর দইয়ের মিশ্রণে আম, গুঁড়া দুধ দিয়ে আবার ব্লেন্ড করে গোপাল জল দিয়ে গ্লাসে ঢেলে পেস্তাবাদাম কুচি ছিটিয়ে পরিবেশ করুন।









