সদ্য প্রকাশিত
রাজশাহী

পাঁচ মাসেও সন্ধান মেলেনি অভিমানে ঘর ছাড়া মলেজানের

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
পাঁচ মাসেও সন্ধান মেলেনি অভিমানে ঘর ছাড়া মলেজানের

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার মালিয়ানদাহ্ গ্রামের মলেজান বেগম মেয়ের উপর অভিমান করে ঘর ছেড়েছেন পাঁচমাস আগে। অথচ অধ্যবধি তাঁর সন্ধান মেলেনি। আর এ  ঘটনায় একটি অভিযোগ পর্যন্ত করা হয়নি থানায়।

 
সূত্রে জানা গেছে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদাহ্ গ্রামের রসুল মিয়ার স্ত্রী মলেজান বেগম (৫০) গত পাঁচমাস পূর্বে তার কন্যার উপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের লোকজনের ধারনা ছিল হয়তো কোন আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছে। রাগ কমলেই চলে আসবে। কিন্তু  আজ অবধি তিনি আর বাড়ি ফিরে আসেননি। কিংবা তাঁর সন্ধান মেলাতে পারেননি পরিবার।

এদিকে মলেজানের স্বামী  রসুল মিয়া দাবি করেছেন, আমার স্ত্রী নিখোঁজ হওয়ার পর ধারনা করেছিলাম সে রাগ করে কোন আত্মীয়ের বাড়ি গেছে। তাই আমরা কেউ তার খোঁজ করিনি। কিন্ত এখন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারনে চরম দু:চিন্তাই পড়েছি।

 

থানায় অভিযোগ (জিডি) না করার কারণ জানতে চাএল তিনি বলেন, আমি না পারছি থানা প্রশাসনকে জানাতে, না পারছি কোন সমাধান করতে।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ধীরেন্দ্রনাথ সরকার থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান।
স/শ