সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

পাঁচ ধরনের পদে জনবল নিয়োগ ব্র্যাক এন্টারপ্রাইজে

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
পাঁচ ধরনের পদে জনবল নিয়োগ ব্র্যাক এন্টারপ্রাইজে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজের আওতাধীন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্ট। ‘ব্রাঞ্চ সেলস ম্যানেজার’, ‘সেলস সুপারভাইজার’, ‘ডিস্ট্রিবিউশন ইনচার্জ’, ‘সেলস (অফিসার বা রিপ্রেজেন্টেটিভ)’ এবং ‘ফর্কলিফট অপারেটর, স্টোর’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা
পদ অনুযায়ী প্রার্থীদের মাধ্যমিক পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। স্নাতক পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে। আবেদনের জন্য পদ অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

কর্মস্থল
ফর্কলিফট অপারেটর পদে প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

বয়স
আবেদনকারীর বয়স পদ অনুযায়ী ৩০ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত হতে হবে।

আবেদন প্রক্রিয়া
ডাকযোগে আবেদন করতে হবে। সব প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (পঞ্চম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২’। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং ‘EN- 240317’উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ১৭ মার্চ, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

 

সূত্র: এনটিভি