সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

পর্তুগাল-মেক্সিকো ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
পর্তুগাল-মেক্সিকো ম্যাচে মর্মান্তিক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মেক্সিকো বনাম পর্তুগাল প্রীতি ম্যাচকে ঘিরে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যা ছায়া ফেলেছে বিশ্বকাপ আয়োজনের ওপর।

ঘটনাটি ঘটে ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে, যা সম্প্রতি সংস্কার শেষে নতুন নামে এস্তাদিও বানোর্তে হিসেবে পুনরায় উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে দ্বিতীয় স্তরের বক্স সিট এলাকা থেকে নিচে পড়ে যান ওই ব্যক্তি।

জানা গেছে, তিনি দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে নামার চেষ্টা করছিলেন এবং স্টেডিয়ামের বাইরের অংশ ধরে ঝুঁকিপূর্ণভাবে এগোচ্ছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। নিরাপত্তা বিধি না মেনে এমন ঝুঁকিপূর্ণ আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এই ম্যাচটি ছিল ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে স্টেডিয়ামের প্রস্তুতি যাচাইয়ের অংশ। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো আয়োজনজুড়ে।