দুর্গাপুর প্রতিনিধি:
আত্রজশাহী দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শাকিলা খাতুন (২০) নামের এক পরীক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে। নিহত শাকিলা ওই গ্রামের আবু হেনার মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় শাকিলা খাতুন ধরমপুর মহাবিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন।
তিনি যথা সময়ে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে মন খারাপ করে বাড়ি ফিরেন। এসময় তার বাড়ীর লোকজন তান মন খারাপ দেখে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে সে বলে পরীক্ষা ভালো হয়নি।

পরে তার পরিবারের লোকজন তাকে বকাবকি করেন। এরপর সে তাদের উপরে অভিমান করে সবার অগোচরে বাড়িতে থাকা ফসলে প্রয়োগ করা বিষপান করেন। পরে তার পরিবারের লোকজন জনতে পেরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেণ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আত্মহত্যার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার যাচ্ছে। তদন্ত করে দেখার পরে ব্যবস্থা নেওয়া হবে।










