সিল্কসিটিনিউজ ডেস্ক :
পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে অনেক শিক্ষার্থীর বুক ধড়ফড় করে, হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। কেউ কেউ বমি ভাব বা ঘন ঘন টয়লেটে যাওয়ার মতো সমস্যায়ও ভোগেন।
শুধু পরীক্ষা নয়, মঞ্চে ওঠার আগেও এমন ভয় কাজ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সময় শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, তাই এমন অনুভূতি হয়। তবে মাত্র ৩০ সেকেন্ডের তিনটি সহজ কৌশল মানলে মন অনেকটাই শান্ত রাখা যায়।

১) ১০ সেকেন্ড শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
নাক দিয়ে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন।
এটি দুইবার করুন। এতে শরীর ও মন শান্ত হয়, হৃদস্পন্দন কমে।
২) ১০ সেকেন্ড চাপের কৌশল
বাঁ হাতের বুড়ো আঙুল ডান হাতে চেপে ধরুন এবং চোখ বন্ধ করে চোখের ওপর হালকা চাপ দিন। এতে মানসিক চাপ কমে।
৩) ১০ সেকেন্ড হালকা শব্দ করুন
পা মাটিতে রেখে মুখ বন্ধ করে আস্তে আস্তে “হুম” শব্দ করুন। এতে শরীর রিল্যাক্স হয় এবং মন শান্ত হয়।
এই তিনটি কৌশল একসঙ্গে করলে পরীক্ষার আগের ভয় অনেকটাই কমে যেতে পারে এবং মন স্থির রাখা সহজ হয়।









