সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

পরিচয় জানতে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
পরিচয় জানতে নিহত ৭ জঙ্গির ছবি প্রকাশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর, টাঙ্গাইল ও সাভারে পুলিশ এবং র‍্যাবের অভিযানে নিহত ১২ জঙ্গির মধ্যে ৭ জনের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ।

 

রোববার (০৯ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে ছবিটি প্রকাশ করা হয়।

 

একই সঙ্গে নিহত জঙ্গিদের প্রকৃত পরিচয় জানতে চেয়েছে পুলিশ। নিহত জঙ্গিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা ডিএমপি এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা `হ্যালো সিটি` অ্যাপসের মাধ্যমে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাংলা নিউজ