সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

পদ্মা অয়েলের প্রাক্তন এমডি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
পদ্মা অয়েলের প্রাক্তন এমডি গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: ৩ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য আবুল খায়েরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো