সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
নাটোর

পদ্মায় জেলের জালে কুমির আটক

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
পদ্মায় জেলের জালে কুমির আটক

নিজস্ব প্রতিবেদক ও লালপুর প্রতিনিধি:

দীর্ঘ ৩০বছর পর নাটোরের লালপুরের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৫ফুট দীর্ঘ একটি কুমির। বুধবার সকালে স্থানীয় এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। দীর্ঘ দিন পর কুমির ধরা পড়ায় কুমিরটি দেখতে ভীড় করেছে এলাকার শত শত মানুষ।
এলাকাবাসীরা জানায়, বুধবার সকালে লালপুর উপজেলার বিলমাড়িয়া পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় নাগশোষ গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল সরদার।

 

এ সময় তার জালে আটকা পড়ে ৫ফুট দৈর্ঘের একটি কুমির। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

002-copy
এলাকাবাসীরা আরো জানান, এই বছর ফারাক্কার গেট খুলে দেওয়ার কারনে দীর্ঘ দিন পর পদ্মা নদীতে পানি আসে। ধারনা করা হচ্ছে, স্রোতের কারনে কোথাও থেকে কুমিরটি ভেসে এসে জেলেদের জালে ধরা পড়েছে। স্থানীয় জনতা উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে রেখে দিয়েছে।
লালপুর উপজেলার স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন জানান,এক সময় পদ্মা নদীতে বড় বড় কুমির, ঘড়িয়াল, ডলফিন দেখা যেত। কিন্তু ঠিকমত পানি প্রবাহ না থাকায় ওই সব প্রাণী আর দেখা যায় না। দুই বছর আগে পদ্মা নদীতে জেলেদের জালে একটি ঘড়িয়াল ধরা পড়ে। কিন্তু এবার দীর্ঘ ৩০বছর পর কুমিরটি ধরা পড়ল।
এ ব্যাপারে লালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আবু তাহির, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ সহ অন্যান্যরা ঘটনাস্থল পরির্দশন করে। কুমিরটি মাছ ধরার জালে আটকা পড়লে, স্থানীয় জনতা উদ্ধার করে পাশ্ববর্তী একটি পুকুরে রাখে। উর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, রাজশাহী বণ্য প্রানী ও প্রকৃত সংরক্ষন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারাই আসলেই কুমিরটি পুনরায় পদ্মা নদীতে অবমুক্ত করা হতে পারে।

স/শ