নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মতিহার থানার ৬০ বিঘা পদ্মার চর এলাকা থেকে ৫১০ বোতল ফেনসিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে।

১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি জানায়, আজ শুক্রবার সাতে ২টার দিকে এ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪ হাজার ৩০ টাকা। মাদক পাচারকারীরা বিজির টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে।
স/আ










