শিক্ষা

পথশিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
পথশিশুদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। বৃহস্পতিবার তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা পাঠাগারের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।

 
আরও উপস্থিত ছিলেনছোট্ট স্বপ্ন-এর সভাপতি রাফিউল ইসলাম রাফি, সাধারণ সম্পাদক মাহফুজা আকতার মুন্নি এবং ছোট্ট স্বপ্ন-এর সদস্যসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

উল্ল্যেখ যে, গত বছর ১৮ এপ্রিল পথ-শিশুদের অক্ষরজ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘ছোট্ট স্বপ্ন’ এর যাত্রা শুরু হয়। নগরীর ভদ্রা এলাকায় চালু হওয়া এক বছর মেয়াদী এই বিদ্যালয়ে বর্তমানে ৪০জন পথশিশু পড়ালেখার সুযোগ পাচ্ছে। মেয়াদ শেষ হলে একই নামে ভিন্ন এলাকার পথশিশুদের জন্য সংগঠনটি নতুন করে কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

স/শ