পত্নীতলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বিলপ্তপ্রায় প্রজাতির এক জোড়া পাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখি গুলোকে সংরক্ষণের জন্য বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রেরণ করা হয়।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, এ পাখি গুলো সুদূর কানাডা ও সাইপ্রাস দেশ হতে সাধারণত শীত মৌসুমে আমাদের দেশের সিলেট অঞ্চলে আগমন করে থাকেন। তবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁর পতœীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দিঘীতে আগমনটা ব্যতিক্রম ঘটেছে। এ বিলুপ্তি প্রায় পাখি গুলোর নাম ইংরেজিতে ইউরেশিয়ানকুট বা কমনকুট বলা হয়ে থাকে এবং বাংলাতে পাতিকুট বা জলকুট নামে পরিচিত আমাদের দেশে।
জানা যায়, উপজেলার দিবর ইউনিয়নের ঐতিহ্যহাসিক ও দর্শনীয় স্থান দিবর দিঘীতে হঠাৎ এক দল অতিথি পাখির গত শুক্রবারের দিকে আগমন ঘটে। এতে স্থানীয় ও আশে পাশের উপজেলার পাখি প্রেমিকরা দেখার জন্য ভিড় জমায় দিবর দিঘীতে এক নজর অতিথি পাখি গুলো দেখার জন্য। অনেকেই মুঠোফোন ও ক্যামারায় পাখি গুলোর ছবি ধারণ করেন এবং সামাজিক গণমাধ্যাম ফেসবুকে পোস্ট দিতে থাকেন।

এমতাবস্থায়, গত শনিবার দিবর পশ্চিম পাড়ার পল্লি চিকিৎসক আলিমুদ্দিনের ছেলে মোকলেছার রহমান ও দিবর পূর্ব পাড়ার রিক্রা টুডুর পুত্র প্রভাস টুডু দুইটি পাখি আটক করেন ঢিল মেরে এবং ফাঁদ পেতে।
এমন সংবাদের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশেরর সহযোগিতায় উপজেলা জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি (বিছিক) এর সভাপতি সুমন কুমার শীল ওই দুটি পাখি তাদের নিজ বাড়ি থেকে উদ্ধার করেন ও প্রাথমিক চিকিৎসা দেন। পরে, পত্নীতলা বিছিক সভাপতি সুমন কুমার শীল রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি কর্মকর্তা মনিরুল ইসলাম ও পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নিকট হস্তান্তর করেন।
স/আ










