সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২২২ মিনিট পড়া
পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশতাধিক


সিল্কসিটি নিউজ ডেস্ক:

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অর্ধশত যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারি দল।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

বোদা থানা রাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার জানান, করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় ব্বিস্তারিত জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। মহালয়ার অনুষ্ঠানের যাত্রী ছিলেন সবাই। তারা আওলিয়া ঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিলেন। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় মৃত্যু বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এস/আই

ট্যাগ: