সিল্কসিটিনিউজ ডেস্ক :
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের পেছনের চিপাগলিতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে বাদীর অভিযোগ, আসামীর স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এই দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপাগলি দিয়ে বাড়ি ফিরছিল। গলির মধ্যে আবু হাসান তার গতিরোধ করে টাকার বিনিময়ে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এ সময় ওই কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারধর করে।
ভুক্তভোগী কলেজছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চাই আর কারো সঙ্গে যেন এমন না হয়।
দণ্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, ‘আমি শুধু বলেছি আপু ঘুরতে যাবেন? পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো।’
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘এই রায় উদাহরণ সৃষ্টি করেছে। যারা এমন ঘৃণ্য কাজ করবে তাদের পরিণতি এমনই হবে।’









