সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নয় দিন ধরে নিখোঁজ শাওন, ফেরার অপেক্ষায় পরিবার

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
নয় দিন ধরে নিখোঁজ শাওন, ফেরার অপেক্ষায় পরিবার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর হেঁতেম খাঁ এলাকার সারফারাজ নেওয়াজ ওরফে শাওন (২৫) নামে এক যুবক প্রায় নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। শাওন ওই এলাকার দিলদার আলীর ছেলে। পরিবারের দাবি ছেলেটি বেশ কয়েক মাস ধরে মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
সর্বশেষ গত ২১ আগস্ট দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি শাওন। এতে করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।
নিখোঁজের সময় ছেলেটির পরনে ছিল ঘিয়া রঙের শার্ট এবং ট্রাউজার। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানায় গত ২৩ আগস্ট একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
শাওনের বাবা দিলদার আলী বলেন, পরিবারের তরফ থেকে ২০১০ সালে শাওনের বিয়ে দেয়া হয়। এরপর থেকে ভালই কাটছিলো শাওনের দিন। কিন্তু ২০১৫ সালে শাওন ও তার স্ত্রীর বিচ্ছদ হয় । এরপর থেকে সে মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিলো ।
তিনি বলেন নিখোঁজের পর শাওনের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। কোন সুহৃদ ব্যক্তি শাওনের সন্ধান পেলে ০১৯৫৩ ০৫৩২৩৯ মোবাইল নাম্বারে সন্ধান দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স/শ