সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নয়াপল্টনে সংঘর্ষ: জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস দম্পতি

নিউজ ডেস্ক১৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
নয়াপল্টনে সংঘর্ষ: জামিন নিতে হাইকোর্টে মির্জা আব্বাস দম্পতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সংঘর্ষের মামলায় জামিন নিতে হাইকোর্টে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

রোববার সকালে তারা হাইকোর্টে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কক্ষে অবস্থান করছেন।

হাইকোর্টের একটি বেঞ্চে তাদের জামিন আবেদন উপস্থাপন হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমের মধ্যেই ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত বুধবার দুপুরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

সংঘর্ষের ঘটনায় বিএনপি এবং পুলিশ পরস্পরকে দায়ী করেছে।

বিএনপি বলেছে, ‘সরকারের নির্দেশে’ পুলিশ বিনা উসকানিতে তাদের নেতাকর্মীদের ওপর ‘হামলা’ চালিয়েছে।

অন্যদিকে পুলিশ বলেছে, নির্বাচন সামনে রেখে ‘ইস্যু তৈরির লক্ষ্যে’ বিনা উসকানিতে বিএনপি কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপির নেতাকর্মীদের আসামি করে তিনটি মামলা করে পুলিশ।

এসব মামলায় অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।