সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

নেপিয়ার থেকে সরিয়ে হ্যামিল্টনে ম্যাচ

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
নেপিয়ার থেকে সরিয়ে হ্যামিল্টনে ম্যাচ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠে চতুর্থ ওয়ানডে ম্যাচটি নেপিয়ারের ম্যাকলিন পার্কে হওয়ার কথা ছিল। তবে মাঠের সার্বিক অবস্থা খারাপা হওয়ায় ওয়ানডেটি হ্যামিল্টনের সেডন পার্কে সরিয়ে নেওয়া হয়েছে। গত চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে দ্বিতীয় ওডিআই মাঠের খারাপ ‍অবস্থা থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

 

নেপিয়ার সিটির কাউন্সিল পরে চ্যাপেল-হ্যাডলি ম্যাচের তদন্তে নামে। যেখানে দেখা যায়, ভেন্যুর টার্ফ, ড্রেনেজ ও সেচ ব্যবস্থা খুবই খারাপ। তাই প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটিতে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। পাশাপাশি এসব ব্যবস্থার কাজ হাতে নিতে ৯ লাখ মার্কিন ডলার এর প্রজেক্ট নিয়েছে।

 

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেপিয়ারের সেই ম্যাচটি ছিল টানা দ্বিতীয়বার সেই মাঠে পরিত্যক্ত খেলা। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে একই মাঠে একটি ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।

 

লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা দল বর্তমানে কিউই সফরে রয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি দু’দলের একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে দু’দল।

সূত্র: বাংলা নিউজ