সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতি জয় পরাজয় আছে। জনরায়ে ভরাডুবির কারণে নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশি বন্ধুও হারাবে।’

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়। গত দশ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর। বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা ঘটায় তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালো ভুমিকা রাখতে পারেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন বিএনপি-ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান বর্জন করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপি নেতিবাচক ধারা আঁকড়ে ধরায় তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতেও বিভিন্ন হলে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।